বোয়িং উড়োজাহাজ কেনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। চিঠিতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি তিনি গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্তের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং উড়োজাহাজ বাংলাদেশের প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবং তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। পাশাপাশি, নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের বিষয়েও তিনি গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও লেখেন, বাংলাদেশের মানুষ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এবং দেশের মানুষ একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠির শেষাংশে ট্রাম্প ‘সর্বোত্তম শুভেচ্ছাসহ’ নিজের স্বাক্ষর যুক্ত করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply