পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৮টি বিভাগে মোট ৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৭ জন প্রভাষক এবং ১ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা-৬৬০০’ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। চাকরির আরও তথ্য: এক পরীক্ষার অপেক্ষায় বছর পার, চাকরিপ্রার্থী সাত লাখ। প্রতিবেদনে যোগ করা তথ্য: অষ্টম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা: যে ৮ পরামর্শ অনুসরণ করতে পারেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: একটানা এক ঘণ্টাও পড়তে না পারা আরিফের যুক্তরাষ্ট্র পড়ার স্বপ্ন পূরণ হুমায়ূন আহমেদের বইয়ে।
Leave a Reply