1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 20, 2026, 11:27 pm

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রিট খারিজ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, September 9, 2026
  • 31 দেখা হয়েছে

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির দাবি জানিয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। এর ফলে ছবি ছাড়া এনআইডি পাওয়ার সুযোগ আপাতত থাকছে না।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি জানান, আদালত রিট আবেদনকারীর করা রুলটি খারিজ করে দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী তিনি পর্দা মেনে চলেন, তাই এনআইডির জন্য ছবি তোলা তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে, ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে কোনো সুরাহা না পাওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। ওই রিট আবেদনের শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন, যা দীর্ঘ শুনানির পর বুধবার খারিজ হয়ে গেল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira