1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 2:32 am

ফরিদপুরে ডিবির অভিযানে তিন ডাকাত সদস্য আটক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, November 4, 2026
  • 6 দেখা হয়েছে

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশব্যাপী সক্রিয় একটি ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের একজন করে চাকরিচ্যুত সদস্য রয়েছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করে লুটে নেওয়া একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চক্রটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়ার কথা বলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিনব কায়দায় ছিনতাই কার্যক্রম চালাত। এই চক্রকে শনাক্ত করতে মাঠে নামে ডিবি। অভিযানে চক্রের মূল হোতা পুলিশের চাকরিচ্যুত সদস্য মো. লিমন মিয়া (৩৪) এবং তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে (৩৬) গ্রেফতার করা হয়। লিমনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নান্দাহা গ্রামে এবং সাকার বাড়ি একই উপজেলার কান্দাপাড়া এলাকায়।

লিমন পুলিশের কাছে স্বীকার করেছেন, তারা দীর্ঘ দিন ধরে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজিবাইক ছিনতাই ও চুরি করছিলেন। পরে এসব যানবাহন মুকসুদপুরের মন্টু মিয়ার কাছে বিক্রি করা হতো। পুলিশ অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে লিমনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্রসহ ১১টি মামলার সন্ধান পেয়েছে। লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৫) আটক করা হয়। খুলনার লবণচরা থানার বাসিন্দা জাহাঙ্গীর বর্তমানে রঘুনন্দনপুর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, তিনি তার সহযোগীদের নিয়ে রূপগঞ্জে একটি বড় ধরনের ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। ওই ডাকাতির সময় তারা নগদ ২৪ লাখ টাকাসহ মোট ৬৪ লাখ টাকার মালামাল লুট করেছিলেন। তার বিরুদ্ধেও বিস্ফোরক আইনসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলার নথিপত্র পাওয়া গেছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে একটি বড় অপরাধী নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে। অধিকতর তদন্ত ও চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira