1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 7:37 pm

নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে হামলা ও গুলির ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, September 10, 2026
  • 27 দেখা হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন আহত ‘জুলাই যোদ্ধা’ কাউসার আহমেদ। তিনি নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং গেজেটভুক্ত ‘গ’ শ্রেণির আহত যোদ্ধা। শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে করা এই মামলায় তিনি ঘটনার ভয়াবহ বর্ণনা তুলে ধরেন।

জবানবন্দিতে কাউসার জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে তিনি নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। বেলা পৌনে দুইটার দিকে শামীম ওসমানের বাড়ির সামনে পৌঁছালে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, টিটু, শাহ নিজাম, ফাইজুল, নিয়াজুল, টিপু, দিপু ও সাইদসহ ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাদের হাতে থাকা দেশি-বিদেশি অস্ত্রের গুলিতে তিনি বাঁ পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলেও শামীম ওসমানের কঠোর নির্দেশে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৮ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি বের করা হয়। কাউসার জানান, সেদিন শামীম ওসমানের গুলিতে সুজন নামের একজন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন।

সাক্ষী তার জবানবন্দিতে শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’ হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, শামীম ওসমানের নেতৃত্বেই সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে নিজের ওপর হামলা এবং অন্যান্যদের হতাহত করার ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কাউসার আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira