জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা দক্ষিণ, রংপুর এবং গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার সচিবালয়ে আয়োজিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনার প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি এ তথ্য জানান।
প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে এখানে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) যুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রংপুর সিটি করপোরেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন এবং গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা প।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রকল্প নেয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং অনেক আগে থেকেই এসব প্রকল্পের প্রস্তুতি চলছে। সভায় প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দিয়েছেন যে, যেকোনো রাস্তা কিংবা অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে ঠিকাদারকে তা নিজ খরচে মেরামত করে দিতে হবে, এমন বাধ্যবাধকতা চুক্তিতে যুক্ত করতে হবে।
একনেক সভায় সব মিলিয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২০ কোটি টাকা জোগান দেয়া হবে। এর মধ্যে রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটিও অন্তর্ভুক্ত। এই বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শুরুতে খরচ ৬ টাকা ধরা হলেও ব্যাটারি ব্যাকআপ ৪ ঘণ্টা থেকে বাড়িয়ে ৮ ঘণ্টা করার প্রধানমন্ত্রীর নির্দেশনায় খরচ বেড়ে ৯ টাকা দাঁড়িয়েছে। এর ফলে প্রকল্পের মোট ব্যয় আরও কিছুটা বাড়তে পারে। পরবর্তী সময়ে চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের বিষয়টি যুক্ত করায় খরচ দাঁড়ায় ৯ টাকা।
অন্যান্য অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ, রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন, এবং পঞ্চগড়ের ভজনপুর-আটোয়ারী-ময়দানগুড়ি-আমতলী-মির্জাগঞ্জ সড়কে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ। এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন, যা সভায় অবহিত করা হয়।
Leave a Reply