1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 8, 2026, 10:03 pm

ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, October 7, 2026
  • 7 দেখা হয়েছে

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে নদী ও সাগর সংলগ্ন ১৯০ কিলোমিটার এলাকায় কোনো ধরনের জাল ফেলা বা মৎস্য আহরণ করা যাবে না। মৎস্য বিভাগ ইতোমধ্যে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উপকূলীয় জেলেপল্লিগুলোতে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। জেলা মৎস্য বিভাগ জানায়, এ সময়ে নদীর অভয়াশ্রমগুলোতে আসা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে।

জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হুসাইন জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যেই এই দীর্ঘ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই বরাদ্দ বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলার ১ লাখ ৪৩ হাজার ৬৫৬টি নিবন্ধিত জেলে পরিবারের জন্য ৩ হাজার ৫৯১ দশমিক ৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতি পরিবার ২২ দিনের জন্য ২৫ কেজি করে চাল সহায়তা পাবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভোলার মোট ১ লাখ ৪৩ হাজার ৬৫৬টি জেলে পরিবার খাদ্য সহায়তা পাবে।

নিষেধাজ্ঞা চলাকালীন বিকল্প কর্মসংস্থানের অভাবে সাধারণ জেলেরা চরম আর্থিক সংকটে পড়েন। এ কারণে জেলেরা এনজিওর ঋণের কিস্তি স্থগিত এবং আরও কার্যকর খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন। এছাড়া তাদের বড় একটি অভিযোগ হলো, প্রতি বছর এই সময়ে সাধারণ জেলেরা নদীতে না নামলেও কিছু অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করে। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জেলেরা অসাধু এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় জীবিকা নির্বাহে তাদের হিমশিম খেতে হয়। ফলে অভিযান ব্যর্থ হয় এবং ইলিশের উৎপাদন কমে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira