ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে আজ শুক্রবার দুপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। দুপুর সোয়া একটার দিকে পূর্ব গন্ড্রপা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Leave a Reply