1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 4, 2026, 10:14 am

সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন বিশ্বজয়ী লিওনেল মেসি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 2, 2026
  • 21 দেখা হয়েছে

মাঠের ফুটবলে সাফল্যের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এবার শিক্ষাঙ্গন থেকে বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়। ফুটবলে তার অসামান্য অবদান এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই মর্যাদা তাকে দেওয়া হচ্ছে। তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন একটি মুহূর্তের সঙ্গেই জড়িয়ে থাকছে এই স্বীকৃতি।

আগামী মঙ্গলবার মেসি আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি গ্রহণ করবেন। দিনটি তার ব্যক্তিগত ক্যারিয়ারে বেশ আবেগপূর্ণ হতে যাচ্ছে, কারণ আর্জেন্টিনার জার্সিতে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মাননা প্রদান করবে। কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে স্বীকৃত। আর্জেন্টিনার জার্সিতে মেসির সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে।

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাসহ অসংখ্য জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও দীর্ঘ ক্যারিয়ারজুড়ে অগণিত শিরোপা ও ব্যক্তিগত অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ফুটবলীয় নৈপুণ্যের পাশাপাশি বৈশ্বিক জনপ্রিয়তা ও ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের ইতিবাচক প্রভাবের মূল্যায়ন হিসেবেই বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় তাকে এই একাডেমিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ উপাধি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira