মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সমাপ্ত হয়েছে। নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিটি ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলমান ছিল। যমুনা ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যাম্প চলাকালীন মোট ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসহ অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম। এছাড়া স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার মেনো হুইকেশোভেনসহ তাঁর দলের চিকিৎসকরা এবং যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সার্জারি ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply