যন্তর মন্তরে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে আম আদমি পার্টির (এএপি) নেতা এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। উড়োজাহাজ থেকে নামার আগেই রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের এই ঘটনাকে তিনি এক নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
আটকের সময় কেজরিওয়াল তীব্র অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমেই জয়ী হয়েছেন, যা তিনি নিজেও জানেন। এই জালিয়াতির ঘটনা আড়াল করতেই প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
Leave a Reply