1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:50 am

কন্যাশিশুর সুরক্ষা ও উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য: রাষ্ট্রপতি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 12, 2026
  • 25 দেখা হয়েছে

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কন্যাশিশুদের বিশ্বজয়ের পথে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবক্ষেত্রেই কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, উপবৃত্তি প্রদান এবং জন্মনিবন্ধন যাচাইসহ উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে বলে তিনি জানান।

দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, যখন অভিভাবকরা স্কুলের বাইরে দীর্ঘ সময় সন্তানদের জন্য অপেক্ষা করেন, তা প্রমাণ করে সমাজ কতটা অনিরাপদ। কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা উন্নয়নের দিকে অগ্রসর হলেও কিছু ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের নিরাপত্তার বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে থাকে সন্তানকে বাসায় নিতে, তখনই বুঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira