সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে দেবাশীষের বিরুদ্ধে। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply