1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:49 am

কাতারে সিআইপি মাইন উদ্দিন সোহেলের নতুন ওয়্যারহাউস উদ্বোধন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 15, 2026
  • 40 দেখা হয়েছে

কাতারে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। সেই ধারাবাহিকতায় দেশটির সানাইয়া লজিস্টিক ভিলেজে নতুন একটি ওয়্যারহাউস উদ্বোধন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল। তিনি ‘এম ইউ সোহেল ট্রেডিং’ ও ‘মইন ফ্রেশ’-এর স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। নতুন এই ওয়্যারহাউস ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ অতিথি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার মাইন উদ্দিন সোহেল সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল এবং আরিয়ান ভূঁইয়া। এছাড়া কোম্পানির বিভিন্ন কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরাও অনুষ্ঠানে অংশ নেন।

রেমিট্যান্স সিআইপি সম্মাননা ও ব্যবসায়িক কার্যক্রম

উল্লেখ্য, মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হন। এই অর্জনে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মাইন উদ্দিন সোহেল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে ফলমূল ও সবজি আমদানি করে কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার মার্কেটে সরাসরি সরবরাহ করেন। তাঁর এই কঠোর পরিশ্রম ও দূরদর্শী উদ্যোগ ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবে বলে কাতার প্রবাসীরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira