1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:51 am

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 15, 2026
  • 43 দেখা হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে বুধবার (১৪ অক্টোবর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১১টার দিকে আকস্মিকভাবে এই বিস্ফোরণটি হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থলে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে বিস্ফোরিত হয়।

এই ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার পরপরই আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira