1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:50 am

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 17, 2026
  • 32 দেখা হয়েছে

মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার। গত বুধবার সৌদি গণমাধ্যমে এই তথ্য প্রচার করা হয়। তবে এই বিচার প্রক্রিয়া কিংবা রায় কার্যকর হওয়ার বিষয়ে বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও মামলার রায়ের কপি চেয়ে জেদ্দার পররাষ্ট্র দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তারা। কনস্যুলেট সূত্র জানিয়েছে, ঘটনার আগে বা পরে দূতাবাসকে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য সরবরাহ করা হয়নি। গণমাধ্যমে খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira