1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:10 am

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 19, 2026
  • 36 দেখা হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইশরাক হোসেন জানান, সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তিনি তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

ফেসবুকে তিনি আরও উল্লেখ করেন, পদত্যাগ পরবর্তী সময়ে তিনি আর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর ভূমিকায় থাকবেন না। এর পরিবর্তে একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে তার কার্যক্রম এখনকার তুলনায় শতগুণ বেশি জোরদার হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর শক্তি বৃদ্ধিতে কাজ করবেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি তার পদত্যাগের বিষয়টি নিয়ে উল্লাস প্রকাশ করছেন উল্লেখ করে ইশরাক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো জাতীয় প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের পরিস্থিতি তৈরি হলে, তারা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই লড়াইয়ে অংশ নেবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira