1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 4:20 am

শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 20, 2026
  • 46 দেখা হয়েছে

শারদীয় দুর্গোৎসবে অংশ নিতে ও পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা দিয়ে সকাল ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত রাস্তার দুই পাশে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জিয়া সংসদের নেতাকর্মীরা উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রী বেলা ১১টায় রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দিরে (রংপুর ধর্মসভা) উপস্থিত হয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে পুরো রংপুর জেলায় সাজসাজ রব ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটিতে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নিরাপত্তা বলয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ বাহিনীর পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়ক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সফরসূচি অনুযায়ী, রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের পর বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাবেন। সেখান থেকে সামরিক বিমানে করে তিনি রাজশাহী ও পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira