1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:07 am

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 25, 2026
  • 38 দেখা হয়েছে

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কিছু পতিত ফ্যাসিস্ট শক্তি অস্থিরতা তৈরির জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

তবে সরকার তাদের সেই সুযোগ দেবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন তিনি। দুর্গাপূজা উদযাপন পরবর্তী এই ব্রিফিংয়ে মন্ত্রী জানান, এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করার পেছনে বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার প্রশংসা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এবার উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হয়নি। বিগত ১৫ থেকে ১৭ বছরের ইতিহাসে অনেক সময় পূজাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম বা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গিয়েছিল, তবে এবার সেই ঝুঁকি থেকে দেশ মুক্ত ছিল বলে তিনি মন্তব্য করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত কৌশল সম্পর্কে মন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে বরং ঘটনার পূর্বেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়। এই নজরদারির ফলে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ পরিবেশ নিশ্চিত করতে যারা কাজ করেছেন, তাদের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। এবারের পূজায় নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেয়ার পরিবর্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। কেন্দ্রীয়ভাবে প্রতিটি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

পূজা উদযাপনের পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালে দেশে রেকর্ড সংখ্যক ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। সরকারি অনুদান এবং সহায়তা বৃদ্ধির তথ্য জানিয়ে তিনি বলেন, আগে দুর্গাপূজার জন্য সর্বোচ্চ চার কোটি টাকা বরাদ্দ ছিল, যা এবার প্রধানমন্ত্রী আরও এক কোটি টাকা বাড়িয়েছেন। এছাড়া প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পূজা ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে মোট পাঁচ দিনের ছুটি ছিল এবার। এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সব ধর্মাবলম্বীদের নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা সরকার অব্যাহত রাখবে। আগামী দিনগুলোতেও জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে দেশে একই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira