1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:12 am

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলো: তারো আসো

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 26, 2026
  • 54 দেখা হয়েছে

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় বিদেশি বিনিয়োগের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো। ২৬ অক্টোবর সোমবার জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে জাপানি কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত আগ্রহী। এ লক্ষ্যে প্রয়োজনীয় কিছু আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। অন্যদিকে, জাপানি প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও উদার গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জাপানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যরা।

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি তারো আসোকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৬ সালে তাঁর জাপান সফরের স্মৃতিচারণ করেন। ওই সফরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করেন তিনি। তারো আসোও সে সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় তারো আসো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে জাপানের আরও জোরালো সহযোগিতা কামনা করেন। তিনি জানান, তাঁর সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে টেকসই করতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির প্রসঙ্গও উঠে আসে। উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। রাজনৈতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং এসব সম্ভাবনা বাস্তবে রূপ দিতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira