1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:13 am

দেড় লাখ টন সার ও এলএনজি কিনছে সরকার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 29, 2026
  • 51 দেখা হয়েছে

কানাডা ও রাশিয়া থেকে মোট দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং কাতার থেকে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়াও, সরকারি খাদ্য মজুত বজায় রাখতে খাদ্য অধিদপ্তরের জন্য এক কোটি পিস পাটের বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব প্রস্তাব পাস হয়। সভা শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বৈঠকে খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারি পর্যায়ে এই সার আমদানি করবে। এর মধ্যে কানাডা থেকে দুই লটে মোট ৮০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে নবম ও দশম লটে ৩৫ হাজার টন করে আরও ৭০ হাজার টন সার আনা হবে। রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’-এর মাধ্যমে আমদানিকৃত এই দুই লটের জন্য যথাক্রমে ১৬৫ কোটি ৪১ লাখ ও ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira