সিলেটের আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় প্রদান করেন। রায়ে প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর আকবর হোসেন ভুইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। সাবইন্সপেক্টর আকবর সহ ৬ জনকে অভিযুক্ত করা হয়। পরে তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।
রায় অনুযায়ী, বরখাস্তকৃত সাব-ইন্সপেক্টর হারুন অর রশীদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সহকারী সাব-ইন্সপেক্টর হাসান, আশেক এলাহী এবং স্থানীয় সংবাদকর্মী নোমানকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে একমাত্র পুলিশ সদস্য আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন; অন্য পাঁচ আসামি পলাতক রয়েছেন। মামলার রায়ে সহকারী সাবইন্সপেক্টর হাসান, আশেক এলাহী ও সংবাদকর্মী নোমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকী ৫ জনই পলাতক রয়েছেন।
২০২০ সালের ১০ই অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয় এবং পরদিন ১১ই অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৫ই মে পিবিআই আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর আদালত এই চূড়ান্ত রায় প্রদান করলেন।
Leave a Reply