চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে এই আয় বেড়েছে ১৩.৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর বুধবার এক দিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
Leave a Reply