1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 4:22 am

এইচএসসির ফল প্রকাশ: ৯ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 31, 2026
  • 50 দেখা হয়েছে

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ৯টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। এই বোর্ডগুলোতে মোট ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ শিক্ষা বোর্ডের পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ।

এর আগে ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের কথা থাকলেও তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়। গত ২ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যদিও পরীক্ষায় কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের ইআইআইএন (EIIN) ব্যবহার করে ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে বলা হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে যেকোনো নম্বর থেকে ১৬১৪০ নম্বরে মেসেজ পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফলাফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ হচ্ছে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এই আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে বলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira