1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:22 am

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, September 11, 2026
  • 32 দেখা হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বর্তমানে পর্যালোচনা করছে সরকার। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এসব চুক্তির বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে এবং দেশের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধু দেশের জাহাজ একসঙ্গে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাস করার মতো বিষয়গুলো পরিবর্তন করা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষার পরেই কেবল বন্ধুত্ব বজায় রাখা হবে।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক। দেশকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে নিয়ে যেতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira