পুলিশবাহিনীকে জনগণের কাঙ্ক্ষিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
রংপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যাসহ জাতীয়ভাবে আলোচিত প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অপরাধীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আদালতে সোপর্দ করা সম্ভব হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
Leave a Reply