1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:10 am

কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল কমার্শিয়াল ব্যাংক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 24, 2026
  • 68 দেখা হয়েছে

আধুনিক আর্থিক ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মধ্যপ্রাচ্যের সম্মানজনক ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে ভূষিত হয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। সম্পদ ব্যবস্থাপনা খাতে ব্যাংকের শক্তিশালী অবস্থান এবং গ্রাহকদের জন্য বিশেষায়িত ও পরামর্শভিত্তিক বিনিয়োগ সেবা প্রদানের মাধ্যমেই এই আন্তর্জাতিক অর্জন সম্ভব হয়েছে।

গত চার বছর ধরে কমার্শিয়াল ব্যাংক তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবনী আর্থিক পণ্য চালুর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক সহজে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ব্যাংকটি গ্রাহকদের সম্পদ সুরক্ষা ও তা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও মানসম্মত আর্থিক সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এই অর্জন প্রসঙ্গে ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, গ্রাহকদের বিশ্বাস, ব্যাংকের দক্ষতা এবং ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যে সেবা প্রদান করে আসছি, এই পুরস্কার তারই প্রতিফলন। এই স্বীকৃতি ব্যাংকের কাজের মানকে আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira