1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 9:57 am

জাতিসংঘে বাংলাদেশের গৌরবময় অংশগ্রহণ: প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, September 29, 2026
  • 38 দেখা হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের সফল ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব অনুমোদন করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ প্রদান করেন। এই অংশগ্রহণকে দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, একই পরিবার থেকে তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি বিশ্ব ইতিহাসে এক অনন্য ঘটনা। এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১১তম বিশেষ অধিবেশনে এবং ১৯৯৩ সালের ১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪৮তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তার চার দিনের সফরে মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও উচ্চপর্যায়ের সভায় সক্রিয় অংশগ্রহণ করেছেন। সাধারণ পরিষদের ভাষণের বাইরে তিনি সাতটি বিশেষ উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন তিনি।

মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরেছে। এটি বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে। এই সামগ্রিক সফলতার পরিপ্রেক্ষিতেই মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পুরো বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira