রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।
তিনি জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। কারা এই হামলায় জড়িত—তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply