অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও বিতর্কিত ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ৮টি প্রজ্ঞাপনে এই বরখাস্তের তথ্য জানানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৮ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে বরখাস্ত হওয়া অন্য সাত পুলিশ কর্মকর্তা হলেন—রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ এবং নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান। তালিকায় থাকা বাকি তিন কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, মো. মনিরুজ্জামান এবং কাজী মিজানুর রহমান।
Leave a Reply