1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:04 am

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 18 দেখা হয়েছে

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। এর আগে কলেজের সামনে সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে জড়িত পুলিশ সদস্য ও দায়িত্বরত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মাউশি থেকে অধ্যক্ষের পদত্যাগের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা এবং সব ধরনের প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। প্রশাসন থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি পুলিশের হামলার অভিযোগের তদন্ত ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।

তীব্র আন্দোলনের পেছনে রয়েছে বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্ভূত জটিলতা। পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য রাত ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে অনুষ্ঠানটি শেষ হতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করে দেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা ক্ষমা প্রার্থনা করলে তাদের আসন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেই মূলত শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira