1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 8, 2026, 5:23 am

জিয়াউর ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 19 দেখা হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল ৮টার কিছু সময় পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে উপস্থিত হন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পবিত্র ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

দিনটি পালন উপলক্ষে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

দলীয় সূত্র অনুযায়ী, শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এই র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। পরবর্তীতে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে কর্মসূচিটি শেষ হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাল্টে যায় রাষ্ট্রক্ষমতার সমীকরণ, নতুন মোড় নেয় দেশের রাজনীতি।

তারেক রহমানের সরাসরি অংশগ্রহণের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচিকে সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে যুগান্তকারী পরিবর্তন এসেছিল, সেই ঐতিহাসিক স্মৃতির প্রেক্ষাপটে আজকের এই দিনটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোভাযাত্রায় দলের হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira