1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 22, 2026, 1:43 am

গোপালগঞ্জে স্ত্রী মিলি বেগম কে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামী আল-আমিন পলাতক

খুলনা প্রতিনিধি ঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, July 7, 2026
  • 37 দেখা হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামী আল-আমিনের বিরুদ্ধে স্ত্রী মিলি বেগমকে (৩০) পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

গতকাল সোমবার ০৬ জুলাই দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে বাবার বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মিলি বেগম কাশিয়ানীর তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে এবং তার স্বামী আল-আমিনের বাড়ি ফরিদপুরে।

স্থানীয়রা জানান, দুপুরে মিলি বেগম ও তার স্বামী আল-আমিন একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে আল-আমিন একাই শ্বশুরবাড়িতে ফিরে আসেন এবং নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত সেখান থেকে রওনা হন। শাশুড়ি মিলির কথা জিজ্ঞেস করলে আল-আমিন জানান যে তিনি পরে আসবেন।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও মিলি বাড়ি না ফেরায় তার মা পুকুরপাড়ে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয়দের অভিযোগ, আল-আমিনই তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira