1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:20 am

সাতক্ষীরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রাতঃভ্রমণে বের হওয়া নারীর মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, November 5, 2026
  • 10 দেখা হয়েছে

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় অজ্ঞাত কোনো দ্রুতগামী যানবাহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাতা গ্রামের ইনসান আলীর স্ত্রী। সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় পরিবহনচাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মা হাঁটার জন্য ঘর থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভোর সাড়ে ৫টার দিকে ছয়ঘরিয়া মোড়ের কাছে রাস্তায় তার মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। স্বজনদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত এবং দুই হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira