1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:05 am

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা চুক্তি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, August 16, 2026
  • 82 দেখা হয়েছে

বেসরকারি খাতের প্রাইম ব্যাংক সম্প্রতি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। ব্যাংকটির শিক্ষাভিত্তিক উদ্যোগ ‘প্রাইম একাডেমিয়া’-এর আওতায় এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকরা প্রাইম ব্যাংকের বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এম এম মাহবুব হাসান বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধাগুলো তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira