1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 11:35 pm

ঝালকাঠির রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, August 19, 2026
  • 24 দেখা হয়েছে

ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের ছেলে এবং নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় তার মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরের খালের ঘাটে ফাহিমের ব্যবহৃত জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকাল সাড়ে ৭টায় ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) পুনরায় জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ৮টার দিকে খালের পানি থেকে ফাহিমের নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira