1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:13 am

মোবাইল কিনতে গ্রাহকদের ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 22, 2026
  • 55 দেখা হয়েছে

গ্রাহকদের জন্য মোবাইল ডিভাইস কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। সম্প্রতি ব্যাংকটি সহজমোবাইল বিডি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহকেরা সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্টগুলো থেকে মোবাইল কেনার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ই-লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মোতালিব। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সহজমোবাইল বিডির পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু এবং হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা, এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হবে। মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণসেবার সঙ্গে সহজমোবাইলের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্ক যুক্ত হওয়ায় গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা নিশ্চিত হবে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira