1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:06 am

প্রেক্ষাপট: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, August 23, 2026
  • 49 দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, আবদুর রহমান খানকে তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে তাকে অন্য কোনো সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা থেকে বিরত থাকতে হবে। তার চাকরির অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, মো. আবদুর রহমান খান এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়। এখন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের বিভিন্ন নীতিনির্ধারণী ও উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira