1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:10 am

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, August 26, 2026
  • 59 দেখা হয়েছে
ঝিনাইদহের শৈলকূপায় গরুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে বুধবার সকালে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। গরুর জন্য ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭২) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৫৮) মারা গেছেন। সকালে নিজ বাড়ির গোয়ালঘরে অমরেন্দ্র নাথ যখন মেশিনটি চালাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ছটফট করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira