1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 9:31 pm

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, August 30, 2026
  • 16 দেখা হয়েছে

আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে। রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খান এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, পুরো কর্মী পাঠানোর প্রক্রিয়াটি আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মালয়েশিয়ার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। নতুন করে কর্মী পাঠানোর পাশাপাশি দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira