খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে ২০-২৫ জন নেতাকর্মী মিছিলটি নিয়ে তেঁতুলতলা মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অন্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
Leave a Reply