1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:10 am

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, September 10, 2026
  • 43 দেখা হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারের স্বার্থে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে দ্রুত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একইসঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা ফেরাতে এক মাসের সময়সীমা বেঁধে দেন তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে শুনানিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বার সভাপতি অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা এই সংকটময় মুহূর্তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের বিষয়ে তিনি তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira