1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:07 am

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 18, 2026
  • 50 দেখা হয়েছে

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তারের বিষয়টি ইন্টারপোলের পাঠানো ই-মেইলের মাধ্যমে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম রবিবার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা দায়ের করে দুদক।

শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। দেশে-বিদেশে তার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার বিষয়টিও তদন্ত করছে দুদক। উল্লেখ্য, তিনি ২০২১ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার পর থেকেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ৬ মে আদালতের নির্দেশে তার নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এরপর ২৪ মে আদালত তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানসহ তাদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় তার নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। দলিলমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা সমমূল্যের এই জমিটির বিষয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়। এসব হিসাবে অর্থের লেনদেন বন্ধ রাখার পাশাপাশি সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক। এর পর থেকে তার সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি অনুসন্ধান ও তদন্তের প্রয়োজনে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira