1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:08 am

পপিতে সহকারী পরিচালক পদে নিয়োগ: বেতন ৯৮ হাজার টাকা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 25, 2026
  • 53 দেখা হয়েছে

নিয়োগ সংক্রান্ত তথ্য

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ তাদের প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।

পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

পদের যোগ্যতা ও দায়িত্ব

  • পদ: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কমপক্ষে ২ বছরসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • দক্ষতা: ৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। বাজেট প্রণয়ন, প্রতিবেদন বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
  • অন্যান্য শর্ত: মাঠ পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে ভ্রমণের মানসিকতা থাকা আবশ্যক।

বেতন ও সুবিধাদি

  • বেতন: শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা।
  • সুবিধাসমূহ: দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ও শহর ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। মাঠ পরিদর্শনের সময় সংস্থার গাড়ি ব্যবহারের সুযোগ থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব সনদের সত্যায়িত কপি, দুই কপি রঙিন ছবি এবং দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

ই-মেইলের মাধ্যমেও (hr@popy.org) আবেদনপত্র পাঠানো যাবে।

যোগাযোগের ঠিকানা

  • ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
  • আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ।
  • আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira