1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:34 pm

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 7 দেখা হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। মঙ্গলবার দুপুরে তিনি জানিয়েছেন যে, চলতি মাসের শেষ ভাগে এই সফরটি অনুষ্ঠিত হবে। যদিও প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে কবে রওনা হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তারিখ জানানো হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় আয়োজিত দুই দেশের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। একই সঙ্গে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের নিমন্ত্রণ জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিপরীতে বাংলাদেশ সরকারও দেশটির প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira