1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:24 pm

প্রথমবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 19 দেখা হয়েছে

সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব না হলেও একটি স্বচ্ছ প্রক্রিয়ার সূচনা করা হয়েছে আজ। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সে কাজ আজ শুরু হলো।

আইনমন্ত্রী আরও বলেন, রাজধানী ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পোস্টিংকে সাধারণত ‘প্রাইস পোস্টিং’ হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয়, যারা এখানে দায়িত্ব পান তারাই বেশি প্রভাবশালী। সেই ধারণা ভাঙতে ঢাকার ১৮টি অফিসের জন্য সারাদেশের ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। তাদের কাজের দক্ষতা ও যোগ্যতা বিচার করে গুরুত্বপূর্ণ অফিসগুলোতে দায়িত্ব দেওয়া হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, নতুন কর্মস্থলে যোগ দিয়েই যদি কেউ দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন, তবে তাদের অবিলম্বে সরিয়ে দেওয়া হবে। এছাড়া, একজন সাব-রেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, বিষয়টি গুরুত্বসহকারে মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও তিনি নিশ্চিত করেছেন। বদলিকৃত স্থানে এসেই যদি কেউ দুর্নীতি শুরু করে, তাহলে তাকে সরিয়ে দেয়ার কথাও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira