1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:25 pm

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনে বড় ধরনের রদবদল

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 7 দেখা হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক আদেশে ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুমের স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রশাসনিক এই পরিবর্তনের আওতায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) থেকে সরিয়ে মহাব্যবস্থাপক (কার্গো) পদে এবং এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) থেকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গ্রাহক সেবার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, আগে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন, সেই মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।

পরিকল্পনা ও মানবসম্পদ শাখায় ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তিনি আগে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) ও প্রশাসন শাখার ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন।

তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে, যিনি পাশাপাশি কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্বও পালন করবেন। মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে পদায়ন করে তাকে পার্সোনেল শাখার অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) থেকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira