1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:34 pm

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 13 দেখা হয়েছে

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শিশু অধিকার দিবস ২০২৬ ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাডেমিতে পৌঁছানোর পর ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানমালার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আজকের এই বিশেষ আয়োজনে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার বিতরণ এবং ‘শৈশব’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করার কথা রয়েছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানের শেষভাগে তিনি শিশু জাদুঘর ভবনে যাবেন এবং সেখানে নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira