1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 7, 2026, 7:25 pm

হুতির অগ্রযাত্রা রুখতে ইয়েমেন সরকারকে অস্ত্র পাঠাল পাকিস্তান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 6, 2026
  • 9 দেখা হয়েছে

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির ব্যাপক অগ্রযাত্রা মোকাবিলায় সৌদি আরব সমর্থিত সরকারের কাছে সামরিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানের মাধ্যমে এসব অস্ত্র ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছেছে। এই উদ্যোগের মাধ্যমে চলমান যুদ্ধে পাকিস্তানের সংশ্লিষ্টতা আরও স্পষ্ট হলো বলে বিশ্লেষকদের ধারণা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানের পাঠানো সরঞ্জামের তালিকায় রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং হালকা কামান। শুধু অস্ত্র সরবরাহ নয়, ইয়েমেনের সেনাদের প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদানের লক্ষ্যে পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও সৌদি কর্মকর্তাদের সঙ্গে সেখানে অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, হুতি বিদ্রোহীরা বর্তমানে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। তাদের এই আধিপত্য রুখতে সৌদি আরব একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira