1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
October 9, 2026, 7:15 am

অতিরিক্ত দামে পানি বিক্রি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 9, 2026
  • 6 দেখা হয়েছে

সিনেমা হলের ভেতরে পানির বোতল অতিরিক্ত দামে বিক্রির ঘটনায় এক দশক পর আইনি লড়াইয়ে জয় পেয়েছেন এক ভুক্তভোগী। ২০ রুপির পানির বোতল ৫০ রুপিতে বিক্রির দায়ে বিহারের পাটনার ক্রেতা সুরক্ষা আদালত সংশ্লিষ্ট মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং পানি সরবরাহকারী বহুজাতিক সংস্থাকে ৮৫ হাজার রুপি জরিমানা করার নির্দেশ দিয়েছে। আদালতের রায় অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। প্রায় এক দশক পরে অবশেষে জয় পেলেন সেই মামলায়।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর। রজত তিওয়ারি নামের ওই ব্যক্তি পাটনার একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন। হলের ভেতর প্রবেশের সময় তাকে বাধা দেওয়া হয় এবং বাইরে থেকে আনা নিজের পানির বোতল ভেতরে নিতে দেওয়া হয়নি। আড়াই ঘণ্টার সিনেমার সময় পানির প্রয়োজনে তিনি হলের ভেতরেই বোতল কিনতে বাধ্য হন। অভিযোগ অনুযায়ী, বাজারে ২০ রুপি মূল্যের ওই পানির বোতল হলের ভেতরে ৫০ রুপিতে বিক্রি করা হচ্ছিল, যা প্রকৃত মূল্যের আড়াই গুণ। মামলাটির সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে।

এই অন্যায্য বাণিজ্যিক আচরণের প্রতিবাদে রজত তিওয়ারি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন। তিনি মানসিক হয়রানি ও আইনি খরচ বাবদ ক্ষতিপূরণ দাবি করেন। মামলার শুনানিতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দাবি করে যে, পণ্যের মূল্য নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। একই সঙ্গে পানি প্রস্তুতকারী সংস্থা দাবি করে যে তারা নির্দিষ্ট নিয়ম মেনেই দাম নির্ধারণ করেছিল। তবে আদালত উভয় পক্ষের যুক্তি প্রত্যাখ্যান করেছে।

বিচারক স্পষ্টভাবে জানিয়েছেন যে, গ্রাহককে বাইরে থেকে পানি নিতে বাধা দিয়ে হলের ভেতর চড়া দামে পানি বিক্রি করা আইনত নিয়ম লঙ্ঘন। রায়ে আদালত নির্দেশ দিয়েছে, ক্ষতিপূরণ বাবদ ওই ব্যক্তিকে ২৫ হাজার রুপি দিতে হবে এবং আইনি খরচ হিসেবে ১০ হাজার রুপি প্রদান করতে হবে। এছাড়া বাকি ৫০ হাজার রুপি রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira